Ads 468x60px

লিনাক্স মিন্ট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লিনাক্স মিন্ট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

লিনাক্স মিন্ট সিনামনে থিম-ওয়ালপেপার-আইকন পাল্টানোর উপায়


লিনাক্স মিন্ট একটি জনপ্রিয় ডিস্ট্রো। যারা লিনাক্স নাম শুনে আঁতকে ওঠেন কমান্ডে সব কাজ করতে হবে বলে তাদের জন্য তো বটেই, এমনকি যারা অভিজ্ঞ লিনাক্স ব্যবহারকারী তারাও লিনাক্স মিন্ট পছন্দের তালিকায় রাখবেন। কিছুদিন পূর্বে লিনাক্স মিন্ট ১৬ বা পেত্রা ভার্সনটি রিলিজ করেছে। এই ভার্সনটিতে ডিই বা ডেস্কটপ এনভায়রনমেন্ট হিসাবে মেট ও সিনামন দেয়া হয়েছে। কেডিই ও এক্সএফসিই রিলিজ হবে শীঘ্রই। আমি নিজে চালাচ্ছি সিনামন ৬৪ বিট এডিশন। আজ ছোট্ট একটি টিপস নিয়ে আলোচনা করবো। সেটি হলো লিনাক্স মিন্টে কি করে থিম, ওয়ালপেপার ও আইকন পাল্টানো যায়। কথা না বাড়িয়ে কাজে নেমে পড়া যাক।

ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করলে একটা মেনু খুলবে। সেখানে ওয়ালপেপার পাল্টানোর অপশান পাবেন। ওখানে ক্লিক করলে নতুন উইন্ডো খুলে যাবে। 

সেখান থেকে বেছে নিতে পারবেন পছন্দের ওয়ালপেপার। কিংবা যুক্ত করতে পারেন অন্য কোন ফোল্ডার বা ছবি।


থিম পাল্টানোর জন্য প্যানেলে সেটিংস অপশানে যান। সেটিংসে ক্লিক করলে হিডেন মেনু খুলবে। এবার থিমে ক্লিক করলে আরেকটি উইন্ডো পাবেন। 

সেই উইন্ডো থেকে বেছে নিতে পারেন পছন্দের থিম। যুতসই থিম না পেলে অনলাইনে খোঁজ করতে পারেন। সেই সুযোগও করে দিয়েছে মিন্টের ডেভুরা।
 

আইকন পাল্টানোর জন্য আদার সেটিংসে যেতে হবে। আইকনস লেখা ফিল্ডের ড্রপ ডাউন মেনু থেকে ঠিক করে নিন কি আইকন সেট করতে চাচ্ছেন।

সব ঠিকঠাক করে দেখুন কেমন হলো আপনার কাস্টোমাইজড ডেস্কটপ।

লিনাক্স মিন্ট পেত্রা এখন আমার ল্যাপটপে


লিনাক্স নিয়ে হুজুগ হঠাৎ করে শুরু হয়। যখন আগ্রহ কমে যায় তখন উইন্ডোজে পড়ে থাকি। তবে ল্যাপটপ-ডেস্কটপে একটা পার্টিশানে লিনাক্স থাকবেই। কিছুদিন ওপেনসুয্যে চালিয়েছিলাম। ইনস্টল করা ছিল ল্যাপটপে। এখন লিনাক্স মিন্ট পেত্রা / পেট্রা ইনস্টল করা আছে উইন্ডোজ এইটের পাশাপাশি। মিন্ট নিয়ে একটা নাক সিঁটকানো ভাব কাজ করতো, হয়তো বেশি সহজ বলে। সেজন্য এলিট সেজে থাকার জন্য ওপেনসুয্যে চালাতাম। তবে সিনামন আসার পর মিন্টের প্রতি আগ্রহ জেগেছে। অন্তর্জালের ভাই-বেরাদাররাও বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেছে। সেই প্রভাবের জের ধরে ল্যাপটপের একটা পার্টিশানে লিনাক্স মিন্ট জায়গা করে নিল। সিনামন ডিই, ৬৪ বিট। ডেস্কটপে চলছে উবুন্টু, ওপেনসুয্যে আপাতত কোন ড্রাইভে নেই।
লিনাক্স মিন্ট ইনস্টল করার পর ক্রাশ করেনি। স্লো হয়নি, একবার খানিক হয়েছিল জেডাউনলোডার চালানোর সময়। এছাড়া কোন সমস্যায় পড়িনি। কোডেক সহ নামানোয় ভিডিও, অডিও চালাতে বাধা পাইনি। ডাউনলোডের জন্য ইউগেট-আরিয়া২ কম্বিনেশানের সাথে জেডাউনলোডার ইনস্টল করে নিয়েছি। পিজিন ভালো কাজ করছে হালকা চ্যাটের জন্য। ইন্টারনেট ব্রাউজের জন্য ফায়ারফক্সই সেরা, আমি ক্রোমিয়াম ইনস্টল করে নিয়েছি। ভিএলসি ইনস্টল হয়েছে ফ্রেশ ইনস্টলেশনের সময়। শাটার ইনস্টল করেছি স্ক্রীনশট নেয়ার জন্য। টরেন্ট নামানোর জন্য ট্রান্সমিশন আছে, তবে খুব সন্তুষ্ট নই তার পারফরম্যান্সে। ডেলুগ্যে ইনস্টল করবো হয়তোবা।

সাজুগুজুর জন্য থিম ইনস্টল করে নিয়েছি কিছু, আইকনও ইনস্টল করেছি। তবুও মিন্ট এক্স আইকন প্যাকটাকেই ভাল লাগে। ফাএনযা মিন্টের সাথে মানায় না, সবুজ ফাএনযা পেলে ইনস্টল দিতাম। পাচ্ছিনা। ভাল লেগেছে ওয়ালপেপারের নতুন কালেকশন।

ব্যাটারি ব্যাকাপ কেমন পাই সেটা একটা প্রশ্ন। উইন্ডোজে যেমন পাই তেমন কখনোই লিনাক্সে পাইনি। এখনো সেভাবে টেস্ট করার সুযোগ হয়ে ওঠেনি। তখন আপডেটেড পোস্ট দিব। তার আগে এটাই বলতে পারি লিনাক্স মিন্ট পেত্রা নিয়ে সন্তুষ্ট। এখন আর এত ঝামেলা করতে ইচ্ছা করে না। কেডিই রিসোর্স হাংরি ডিস্ট্রো, ব্যাকাপ তেমন পেতাম না। সেদিক থেকে সিনামন বেটার হবে বলে বিশ্বাস। ওপেনসুয্যে বাদ দেয়ার এটাও একটা কারন। কেউ যদি দ্বিধায় ভোগেন কোন ডিস্ট্রো ইনস্টল দিবেন, আমি বলবো লিনাক্স মিন্ট ইনস্টল করতে পারেন নির্দ্বিধায়, ঠকবেন না।

আরেকটা কথা, ডুয়াল বুটে উইন্ডোজ ৮ আছে। ওটাকে খুঁজে পেতে পেত্রার কষ্ট হয়নি, ওপেনসুয্যে অন্য ড্রাইভে ইনস্টল করা উইন্ডোজ ৮ পেতই না। নতুন ওপেনসুয্যে কেমন করেছে বলতে পারছিনা, তাই আপাতত ভোট দিলাম লিনাক্স মিন্টে।

সোমবার, ৫ মার্চ, ২০১২

লিনাক্স মিন্ট ডেবিয়ানে লিব্রে অফিসের নতুন সংস্করণ

লিনাক্স মিন্ট ডেবিয়ান ইনস্টল করলাম কয়েক ঘন্টা পূর্বে। দেখলাম লিব্রে অফিসের সাম্প্রতিক ভার্সন নেই, দেয়া আছে তিন দশমিক তিন ভার্সনটি। আমার তো নতুন ভার্সন চাই, কি করা যায়। ডাউনলোড করে নিলাম নতুন ভার্সনের (3.5.0) সংকুচিত ইনস্টলেশন ফাইল। এরপর টার্মিনালে নিচের কমান্ডগুলো একে একে দিয়ে ইনস্টল করে নিলাম লিব্রের সাম্প্রতিক ভার্সন।
১। প্রথমে পুরনো সংস্কারটি ঝেড়ে ফেলতে হবে। এজন্য দরকার এই কমান্ড:
sudo apt-get purge libreoffice*
২। এরপর ডাউনলোডকৃত ফোল্ডার যেখানে আনজিপ করা হয়েছে সেখানে যেতে হবে। একটা ফোল্ডার থাকবে DEBS নামে, সেটায় গিয়ে এই কমান্ড:
sudo dpkg -i *.deb
৩। ডেস্কটপ ইন্টিগ্রেশন নামে একটি ফোল্ডার আছে, সেখানে গিয়েও একই কমান্ড চালাতে হবে।:
sudo dpkg -i *.deb
৪। কাজ শেষ, এবার মেনুতে দেখুন। লিব্রে অফিসের নতুন সংস্করণ (3.5.0) শোভা পাচ্ছে।
এভাবেই লিনাক্স মিন্ট ডেবিয়ানে ইনস্টল করে নিলাম নতুন লিব্রে অফিস। আপনারাও করে নিন, দেরী কেন ?

Like us on Facebook