ওপেনসুয্যে ইনস্টল করার পরে এনটিএসএস ড্রাইভগুলো অটোমাউন্ট হলেও রাইট প্রটেক্টেড থাকে, যা বিরক্তিকর। এ থেকে পরিত্রাণের সহজ উপায় হলো এফস্ট্যাব ফাইলটি এডিট করা। এজন্য প্রথমেই কনসোল বা টার্মিনাল খুলতে হবে। তারপর নিচের কমান্ড দিতে হবে:
kdesu kwrite /etc/fstab
পাসওয়ার্ড চাইলে দিয়ে এন্টার চাপতে হবে।
নতুন যে ফাইল খুলবে তাতে এনটিএফএস ড্রাইভগুলোর এন্ট্রির পাশে নিচের লাইনটি থাকবে,
users,gid=users,fmask=133,dmask=022,locale=en_US.UTF-8
এটি মুছে নিচের লাইনটি লিখতে হবে,
defaults,locale=en_US.UTF-8
তারপর ফাইলটি সেভ করে বেরিয়ে আসতে হবে। এরপর পিসি রিস্টার্ট করলে এনটিএফএস ড্রাইভগুলো রাইট এনাবল হয়ে যাবে।
ড্রাইভ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ড্রাইভ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বুধবার, ২৬ জানুয়ারি, ২০১১
ওপেনসুয্যের ড্রাইভগুলো রাইট এনাবল করার উপায়
এর দ্বারা পোস্ট করা
Unknown
এই সময়ে
৬:০১ PM
0
মন্তব্য(গুলি)
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
X-এ শেয়ার করুন
Facebook-এ শেয়ার করুন
লেবেলসমূহ:
এনটিএফএস,
ওপেনসুয্যে,
ড্রাইভ,
লিনাক্স
