Ads 468x60px

ফেডোরা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফেডোরা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২ এপ্রিল, ২০১২

উইন্ডোজ ইনস্টলেশনের পর ফেডোরার গ্রাব২ উদ্ধার পদ্ধতি

উইন্ডোজ ইনস্টলেশনের পর ফেডোরা ১৬'র গ্রাব২ উদ্ধার করা যায় খুব সহজে। প্রথমে ফেডোরার ইনস্টলেশন ডিস্ক চালু করতে হবে। তারপর ট্রাবলশুটিং এ যেতে হবে। যে মেনু আসবে তা হতে রেসকিউ অপশানটি বেছে নিতে হবে। ভাষা, কি-বোর্ড প্রভৃতি সিলেক্ট করে দেয়ার পর শেলে যাওয়ার অপশান আসবে এবং তা সিলেক্ট করতে হবে। শেলে এলে নিচের কমান্ড পর্যায়ক্রমে দিতে হবে। fdisk -l দেখে নিন আপনার লিনাক্স পার্টিশান কোনটি। ধরে নিলাম sda হচ্ছে আপনার হার্ডডিস্ক। chroot /mnt/sysimage এরপর গ্রাব ইনস্টল করার পালা। /sbin/grub2-install /dev/sda রিবুট করার জন্য নিচের কমান্ড দিন। reboot এবার ডিস্কটি সরিয়ে নিন। বুট করলে দেখবেন গ্রাব চলে এসেছে। হ্যাপি লিনাক্সিং :)

বুধবার, ২৮ মার্চ, ২০১২

ফেডোরা ১৬ তে টার্মিনালের মাধ্যমে এপ্লিকেশন লঞ্চার যুক্ত করুন

ফেডোরা ১৬ তে alacatre কাজ করে না। তাই এপ্লিকেশন লঞ্চার বানানোর জন্য অন্য উপায় খুঁজছিলাম। গুগলে ঘাঁটতে ঘাঁটতে নিচে বর্ণিত উপায় পেয়ে গেলাম। কাস্টম এপ্লিকেশন লঞ্চার তৈরী করার জন্য প্রথমে রুটে লগ-ইন করতে হবে। তারপর নিচের কমান্ড দিয়ে লঞ্চার বানাতে হবে।
nano /usr/share/applications/app.desktop
এবার যে ফাইল খুলবে তাতে নিচের লাইনগুলো দিতে হবে।
[Desktop Entry]
Encoding=UTF-8
Name= Application_Name
GenericName= Application_Name
Comment= Application_Type
Exec= Application_Address
Icon= Icon_Address
Terminal=false
Type=Application
MimeType=text/plain;
Categories=Application_Category;
Name[en_US]=Application_Name

এবার নিচের কমান্ড দিয়ে এন্ট্রি আপডেট করতে হবে।
su -c '/usr/bin/update-desktop-database'
এভাবে টার্মিনালের মাধ্যমে গ্নোম৩-এ এপ্লিকেশন লঞ্চার যুক্ত করা যায়।
উদাহরণস্বরূপ আমার ল্যাপটপের বিটটরেন্ট ক্লায়েন্ট ভুজ্যের লঞ্চারের জন্য নিচের কোডগুলো ব্যবহৃত হয়েছে।
[Desktop Entry]
Encoding=UTF-8
Name=Vuze
GenericName=Vuze
Comment=Bittorrent Client
Exec=/home/tareq/.vuze/vuze
Icon=/home/tareq/.vuze/vuze.png
Terminal=false
Type=Application
MimeType=text/plain;
Categories=Network;
Name[en_US]=Vuze

বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

ফেডোরা ১৬ তে ইনস্টল করুন গুগল ক্রোম

গুগল ক্রোম একটি চমৎকার ব্রাউজার। ফেডোরায় এটি ইনস্টল করার দুটো উপায় আছে। একটি হলো আরপিএম ভার্সনটি ডাউনলোড করে ইনস্টল আরেকটি হল গুগল রেপো যুক্ত করে ইনস্টল। আমি গুগল রেপো যুক্ত করে ইনস্টলেশনের পক্ষে। প্রথমেই রুটে গিয়ে নিচের কমান্ডগুলো পরপর দিতে হবে।
wget https://dl-ssl.google.com/linux/linux_signing_key.pub
কী ইনস্টলের জন্য নিচের কমান্ড।
sudo rpm --import linux_signing_key.pub
এবার গুগল রেপো ইনস্টলের জন্য নিচের কমান্ড। ৩২ বিটের জন্য:
sudo sh -c 'echo "[google] name=Google Chrome 32-bit baseurl=http://dl.google.com/linux/chrome/rpm/stable/i386" >> /etc/yum.repos.d/google.repo'
৬৪ বিটের জন্য:
sudo sh -c 'echo "[google] name=Google Chrome 64-bit baseurl=http://dl.google.com/linux/chrome/rpm/stable/x86_64" >> /etc/yum.repos.d/google.repo'
এরপর সহজেই টার্মিনালে কমান্ড দিয়ে স্ট্যাবল ভার্সন ইন্সটল করা যাবে।
yum install google-chrome-stable
চাইলে বেটা, আনস্ট্যাবল প্রভৃতিও ইনস্টল করতে পারবেন।

বৃহস্পতিবার, ৯ জুন, ২০১১

ফেডোরা ইনস্টলের পর করণীয় : পর্ব ২

ফেডোরা (১৫) লাভলক ইনস্টলের পর অনেকে বুঝে উঠতে পারেন না কি করবেন। গ্নোম ৩ অনেক নতুনত্ব নিয়ে এসেছে, তাই এতকাল গ্নোম ২ চালিয়ে আসা ব্যবহারকারীরা অভ্যস্থতার জন্য অসুবিধায় পড়েন। গুগলে ঘাঁটাঘাটি করে অনেক কিছু জানা যায়, তবে নিজের ভাষায় জানতে পারলে মন্দ কি ? তাই আমার এ ক্ষুদ্র চেষ্টা।

১) সুডোর ব্যবহার

ফেডোরায় সুডো এনাবল করার জন্য নিচের কমান্ড দিন।

রুটে যাওয়ার জন্য নিচের (su) কমান্ডটি দিয়ে এন্টার চাপুন, পাসওয়ার্ড দিয়ে রুটে প্রবেশ করুন।
su
yum install nano
nano /etc/sudoers

এবার নিচের লাইনটি খুঁজে বের করুন।
root ALL=(ALL) ALL
তার নিচে রুটের পরিবর্তে আপনার ইউজার নেম দিয়ে ফাইলটি সেভ করুন (লাইনটির নিচে লিখবেন, লাইনটি মুছবেন না)। ধরি আপনার ইউজার নেম xyz, তাহলে কোডটি হবে-
xyz ALL=(ALL) ALL
Ctrl+W চেপে এন্টার চাপলে সেভ হয়ে যাবে। এরপর Ctrl+x চেপে বেরিয়ে আসুন। হয়ে গেল, এবার আপনি সুডো কমান্ডটি দিয়ে কাজ করতে পারবেন, বার বার রুটে যেতে হবে না।

২) সবচেয়ে গতিশীল মিরর খুঁজে নিন

ফেডোরার অনেকগুলো মিররের মাঝে কোনটি আপনার জন্য দ্রুত কাজ করবে তা বের করার জন্য টার্মিনালে নিচের কমান্ডটি দিন।
sudo yum install yum-fastestmirror

প্যাকেজ ইনস্টলের বা আপডেটের সময় এর ফল দেখতে পাবেন।

৩) আরপিএম ফিউশন যুক্ত করুন

এই থার্ড পার্টি রিপোজিটরি যুক্ত করে আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন, যেগুলো ফেডোরা বা রেড-হ্যাট দিতে অনিচ্ছুক।

sudo yum localinstall --nogpgcheck http://download1.rpmfusion.org/free/fedora/rpmfusion-free-release-stable.noarch.rpm http://download1.rpmfusion.org/nonfree/fedora/rpmfusion-nonfree-release-stable.noarch.rpm

৪)রেস্ট্রিকটেড কোডেক ইনস্টলেশন

এমপিথ্রী সহ বিভিন্ন প্রয়োজনীয় কোডেক ইনস্টলের জন্য দিন নিচের কমান্ড।

sudo yum install gstreamer-plugins-good gstreamer-plugins-bad gstreamer-plugins-bad-free gsreamer-plugins-bad-nonfree gstreamer-plugins-ugly gstreamer-ffmpeg xvidcore

৫) ফাইল আর্কাইভার প্লাগ-ইন

sudo yum install p7zip p7zip-plugins unrar

৬) টুইক টুল

গ্নোম টুইক টুল দিয়ে গ্নোম শেলের থিম পরিবর্তন, ডেস্কটপে রাইট-ক্লিক এনাবল, আইকন পরিবর্তন ইত্যাদি কাজ করা যায়।

sudo yum install gnome-tweak-tool

এখান থেকে ডাউনলোড করে নিন আরেকটি কাজের টুইক টুল Ailurus, এটা দিয়ে আপনি সফটওয়্যার ইনস্টলেশন কিংবা রিপোজিটরি যুক্ত করা বা সিস্টেম ইনফরমেশন ইত্যাদি সুবিধা পাবেন।

৭) ফ্ল্যাশ প্লাগইন

sudo yum install gnash gnash-plugin

sudo yum install flash-plugin

৮) ভিএলসি ইনস্টলেশন

sudo yum install vlc


৯) টরেন্ট ক্লায়েন্ট ইন্সটলেশন

sudo yum install deluge

আপাতত এগুলোই জানালাম, সামনের পর্বে আরো কিছু টুইক জানাবো; ততদিন হ্যাপি লিনাক্সিং :)

ফেডোরায় ইনস্টল করুন ক্রোমিয়াম ব্রাউজার

ফেডোরা (১৫) লাভলকে মজিলা ফায়ারফক্স ডিফল্ট ব্রাউজার হিসেবে দেয়া থাকে। অনেকেই ফায়ারফক্সের চেয়ে গুগল ক্রোম বা ক্রোমিয়াম ব্রাউজার পছন্দ করেন। তিনটি কমান্ডের মাধ্যমে খুব সহজে ফেডোরায় ইনস্টল করে ফেলতে পারেন ক্রোমিয়াম ব্রাউজার। এজন্য টার্মিনালে একে একে নিচের কমান্ডগুলো দিয়ে যান।

su
cd /etc/yum.repos.d
wget -c http://repos.fedorapeople.org/repos/spot/chromium/fedora-chromium.repo
yum install chromium

ইনস্টলের সময় ওয়াই (y) চেপে অনুমতি দিন। কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে ক্রোমিয়াম ব্রাউজার।

সোমবার, ৬ জুন, ২০১১

ফেডোরা (১৫) ইনস্টলের পর করণীয় : পর্ব ১

আমার লিনাক্সের সাথে পরিচয় ফেডোরা দিয়ে। তখন ফেডোরার সাত-পাঁচ না বুঝে ইনস্টল করলেও ইন্টারনেটের সহজলভ্যতা ও লিনাক্স জ্ঞানের অভাবে ফেডোরার স্বাদ নেয়া হয়নি। দিন পাল্টেছে, উবুন্টু-মিন্ট-ওপেনসুয্যে ঘুরে আবার ফেডোরার স্বাদ নিচ্ছি। তবে এবার ভালো লাগার পরিমানটা বেশী। গ্নোম ৩ ইন্টারফেস মনটাকে নতুন রঙে রাঙিয়ে দিয়েছে। সিদ্ধান্ত নিয়েছি ডেস্কটপে ফেডু বাবুকেই প্রধান লিনাক্স ওএস রূপে রাখবো। সাথে ওপেনসুয্যেও থাকবে, এবং ডেবিয়ান ঘরানার লিনাক্স মিন্ট বা উবুন্টু থাকছে উন্নত গ্রাবের জন্য।

ইনস্টল তো হলো, কিন্তু কিছু কাজ যে করা বাকি.........

প্রথমেই যেটা দরকার সেটা হলো টাইটেল প্যানেলে মেনুতে পাওয়ার অপশান যুক্ত করা।

Application → System → Add/Remove Software এ গিয়ে সার্চ বারে gnome-shell-extensions-alternative-status-menu লিখে খুঁজতে হবে। যে অ্যাপ্লিকেশন পাওয়া যাবে তা ইনস্টল করলেই শাটডাউন অপশান চলে আসবে মেনুতে। এটা পেতে হলে কিন্তু লগ-আউট করে লগ-ইন করতে হবে।

আরেকটা বিষয় হলো উইন্ডোতে ম্যাক্সিমাইজ, মিনিমাইজ বাটন যুক্ত করা।

এজন্য GCONF-EDITOR নামক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে পূর্বের নিয়মে। এরপর Configuration Editor খুলে Desktop → Gnome → Shell → Windows এ গিয়ে button_layout এ ক্লিক করে নিচের কোডটি দিতে হবে।

:minimize,maximize,close

আর যদি উবুন্টুর মতো বাম কোণায় বাটনগুলো দেখতে চান তবে দিতে হবে,

close,minimize,maximize:

আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আরো কিছু কাজের কথা বলবো। সে পর্যন্ত হ্যাপি লিনাক্সিং।

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০১১

লিব্রে অফিস ফাইনাল ভার্সন ইনস্টলেশন পদ্ধতি

অবশেষে লিব্রে অফিস ফাইনাল ভার্সন মুক্তি পেল। আমরা ব্যবহারকারীরাও আরেকটি অফিস স্যুট ব্যবহারের সুযোগ পেলাম। কথা না বাড়িয়ে দেখি কি করে ইনস্টল করা যায় পিপিএ'র মাধ্যমে ও ডাউনলোড করে।

টার্মিনালে পিপিএ যুক্ত করে ইনস্টলেশন
প্রথমেই ওপেন অফিস আনইনস্টল করে নিন। তারপর লিব্রে অফিসের পিপিএ রিপোতে যুক্ত করে আপডেট করে নিন।

sudo apt-get remove openoffice*.*
sudo add-apt-repository ppa:libreoffice/ppa
sudo apt-get update
sudo apt-get install libreoffice

আরো ভালো ডেস্কটপ ইন্টিগ্রেশনের জন্য নিচের দুটো লাইনের যে কোনটি টার্মিনালে চালাতে পারি:

গ্নোমের জন্য-
sudo apt-get install libreoffice-gnome
কেডিইর জন্য-
sudo apt-get install libreoffice-kde

ওপেন অফিস রিমুভের সময় স্পেলচেকার ও ল্যাঙ্গুয়েজ সাপোর্ট প্যাকেজ মুছে গিয়ে থাকতে পারে। তাই নিচের কমান্ড চালিয়ে সেগুলো ফিরিয়ে আনা বুদ্ধিমানের কাজ।
sudo apt-get install language-support-en

ডাউনলোড করে ইনস্টলেশন

এতো গেল টার্মিনালে কি করে কমান্ড চালিয়ে লিব্রে অফিস ইনস্টল করা যায় সেটা। যদি এত কষ্ট না করতে চান তাহলেও আপনার জন্য সমাধান আছে। চলে যান লিব্রে অফিসের সাইটে এবং ডাউনলোড করে নিন প্রয়োজনীয় প্যাকেজ (ডেবিয়ান .deb বা আরপিএম .rpm)। ইচ্ছে করলে টরেন্টও নামাতে পারেন। ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন সুবিধামতো স্থানে। তারপর DEBS ফোল্ডারটি (আমি উবুন্টুতে ইনস্টল করেছি বলে এমন ফোল্ডার) খুঁজে বার করে রাইট ক্লিক করে টার্মিনালে খুলুন। তারপর নিচের কমান্ড চালিয়ে সব ডেবিয়ান ফাইল ইনস্টল করে ফেলুন।
sudo dpkg -i *.deb

এরপরে সে ফোল্ডারে ডেস্কটপ ইন্টিগ্রেশান নামের ফোল্ডারে ঢুকতে হবে এবং উপরের কমান্ড আবার চালাতে হবে।

cd desktop-integration
sudo dpkg -i *.deb

আর যদি অন্য অপারেটিং সিস্টেম (ফেডোরা বা ওপেনসুয্যে) হয় তাহলে RPMS ফোল্ডারটি খুলতে হবে রাইট ক্লিকে টার্মিনাল দিয়ে। তারপর নিচের কমান্ড চালাতে হবে।

ফেডোরার জন্য:
su -c 'yum install *.rpm'
ওপেনসুয্যের জন্য:
rpm -Uvh *.rpm

ডেস্কটপ ইন্টিগ্রেশানের জন্য:
cd desktop-integration

ফেডোরার জন্য-
su -c 'yum install *redhat*.rpm'

ওপেনসুয্যের জন্য-
rpm -Uvh *suse*.rpm

এভাবে ডাউনলোডকৃত ফাইল ইনস্টল করা সম্ভব। তো আর দেরী কেন, ইনস্টল করে ফেলুন লিব্রে অফিস।

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১০

ফেডোরাতে ওপেনঅফিস আপডেট ভার্সন ইনস্টলেশন

ফেডোরা অনেক লিনাক্স ব্যবহারকারীর পছন্দের ডিস্ট্রো। ফেডোরার কেডিই ভার্সনে সাধারনত ওপেন অফিস দেয়া থাকে না। যারা ওপেন অফিসে অভ্যস্থ তাদের জন্য বিষয়টা অস্বস্তিকর হয়ে পড়ে। তাই আজ দেখব কি করে ওপেন অফিসের নতুন ভার্সন ইনস্টল করা যায়।

প্রথমে কনসোল খুলে নিন এবং নিচের কমান্ড দিন।

32- বিট ডিস্ট্রোর জন্য

[code]wget http://download.services.openoffice.org/files/stable/3.2.1/OOo_3.2.1_Linux_x86_install-rpm-wJRE_en-US.tar.gz[/code]


64-বিট ডিস্ট্রোর জন্য

[code]wget http://download.services.openoffice.org/files/stable/3.2.1/OOo_3.2.1_Linux_x86-64_install-rpm-wJRE_en-US.tar.gz[/code]


ডাউনলোড হয়ে গেলে রুট ইউজার হিসেবে লগ-ইন করুন।

[code]su -[/code]


এবার ডাউনলোডকৃত ফাইলটি এক্সট্রাক্ট করুন। হোম ফোল্ডারে সেটি পাবেন। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করতে পারেন অথবা কনসোলে কমান্ড দিন।

[code]tar -xvf OOo_3.2.1_Linux_x86_install-rpm-wJRE_en-US.tar.gz[/code]


64-বিটের জন্য কমান্ডটি হবে নিম্নরূপ।

[code]tar -xvf OOo_3.2.1_Linux_x86-64_install-rpm-wJRE_en-US.tar.gz[/code]


এবার এক্সট্রাক্টকৃত ফোল্ডারে যান নিচের কমান্ড দিয়ে।

[code]cd OOO320_m18_native_packed-1_en-US.9502[/code]


এবার নিচের কমান্ড চালিয়ে গ্রাফিক্যাল সেটআপ শুরু করুন।

[code]./setup[/code]


ওপেন অফিস এভাবে গ্রাফিক্যালি সেট-আপ করতে পারবেন।

একটি কথা মনে রাখবেন, যদি ওপেন অফিস ইনস্টল করা থাকে তবে নতুন ভার্সন ইনস্টলের পূর্বে তা আনইনস্টল করে ফেলতে হবে।

তার জন্য নিচের কমান্ড চালাতে পারেন।

[code]yum remove openoffice.org<<version>>[/code]


ফেডোরা অনেক লিনাক্স ব্যবহারকারীর পছন্দের ডিস্ট্রো। ফেডোরার কেডিই ভার্সনে সাধারনত ওপেন অফিস দেয়া থাকে না। যারা ওপেন অফিসে অভ্যস্থ তাদের জন্য বিষয়টা অস্বস্তিকর হয়ে পড়ে। তাই আজ দেখব কি করে ওপেন অফিসের নতুন ভার্সন ইনস্টল করা যায়।
প্রথমে কনসোল খুলে নিন এবং নিচের কমান্ড দিন।
32- বিট ডিস্ট্রোর জন্য

[code]wget http://download.services.openoffice.org/files/stable/3.2.1/OOo_3.2.1_Linux_x86_install-rpm-wJRE_en-US.tar.gz[/code]

64-বিট ডিস্ট্রোর জন্য

[code]wget http://download.services.openoffice.org/files/stable/3.2.1/OOo_3.2.1_Linux_x86-64_install-rpm-wJRE_en-US.tar.gz[/code]

ডাউনলোড হয়ে গেলে রুট ইউজার হিসেবে লগ-ইন করুন।

[code]su -[/code]

এবার ডাউনলোডকৃত ফাইলটি এক্সট্রাক্ট করুন। হোম ফোল্ডারে সেটি পাবেন। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করতে পারেন অথবা কনসোলে কমান্ড দিন।

[code]tar -xvf OOo_3.2.1_Linux_x86_install-rpm-wJRE_en-US.tar.gz[/code]

64-বিটের জন্য কমান্ডটি হবে নিম্নরূপ।

[code]tar -xvf OOo_3.2.1_Linux_x86-64_install-rpm-wJRE_en-US.tar.gz[/code]

এবার এক্সট্রাক্টকৃত ফোল্ডারে যান নিচের কমান্ড দিয়ে।

[code]cd OOO320_m18_native_packed-1_en-US.9502[/code]

এবার নিচের কমান্ড চালিয়ে গ্রাফিক্যাল সেটআপ শুরু করুন।

[code]./setup[/code]

ওপেন অফিস এভাবে গ্রাফিক্যালি সেট-আপ করতে পারবেন।
একটি কথা মনে রাখবেন, যদি ওপেন অফিস ইনস্টল করা থাকে তবে নতুন ভার্সন ইনস্টলের পূর্বে তা আনইনস্টল করে ফেলতে হবে।
তার জন্য নিচের কমান্ড চালাতে পারেন।

[code]yum remove openoffice.org<<version>>[/code]

Like us on Facebook