Ads 468x60px

ওপেন সুয্যে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওপেন সুয্যে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১১ জুলাই, ২০১২

ফুজিৎসু ল্যাপটপে টাচপ্যাড সমস্যার সমাধান: ওপেনসুয্যে


অবশেষে সফলতার মুখ দেখলাম। লিনাক্সে টাচপ্যাড নিয়ে ঝামেলা পাকানো ল্যাপিটাকে (Fujitsu LH531) ঠিক করলাম। উবুন্টুতে ঠিক করে কাজ চালিয়েছিলাম। এখন সফল হলাম ওপেনসুয্যেতেও। কিভাবে কি করলাম দেখে নেয়া যাক।

Yast → Boot Loader এ ক্লিক করলে নিচের মত ছবি আসবে। দেখতে হবে ওপেনসুয্যের এন্ট্রি সিলেক্ট করা আছে কিনা। এরপর Edit বাটনে ক্লিক করতে হবে।

নতুন উইন্ডো খুলবে, তার শেষে Optional Kernel Command Line Parameter এর শেষে i8042.notimeout i8042.nomux যুক্ত করতে হবে। ছবিতে সবুজ কালিতে মার্ক করা।


এরপর সেভ করে বেরিয়ে আসতে হবে। এরপর রিস্টার্ট করলে টাচপ্যাড খুঁজে পাবে ওপেনসুয্যে।

বিকল্প
প্রথমে কনসোল বা টার্মিনাল খুলে নিচের কমান্ড দিতে হবে।

kdesu kwrite /boot/grub/menu.lst

তারপর পাসওয়ার্ড দিলে একটা ফাইল খুলবে। সেখানে ওপেনসুয্যের এন্ট্রি খুঁজে নিয়ে নিচের লাইন যোগ করে দিতে হবে সবার শেষে।

i8042.notimeout i8042.nomux

এরপর সেভ করে বেরিয়ে আসতে হবে। রিস্টার্টের পর টাচপ্যাড কাজ করবে। ‌

বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

হটট ইনস্টল করুন ওপেনস্যুযেতে

প্রায় বছরখানেক আগে লিখেছিলাম কি করে ওপেনস্যুযে নামক অপারেটিং সিস্টেমে হটট নামক টুইটার ক্লায়েন্ট ইনস্টল করা যায়। তখনকার চেয়ে এখন আরেকটু অভিজ্ঞ হয়েছি। তাই ইনস্টলেশনের সিস্টেমটাও সংক্ষিপ্ত করছি। আর ওপেনস্যুযের ভার্সনও পাল্টে গেছে, বার দশমিক এক। কথা না বাড়িয়ে দেখি কি কি করতে হবে।
প্রথমেই রুটে চলে যাবেন। তারপর নিচের কমান্ডগুলো পর্যায়ক্রমে দিয়ে যাবেন।
zypper in python-webkitgtk mercurial python-notify python-distutils-extra gnome-common mercurial git
zypper in python-keybinder
hg clone https://hotot.googlecode.com/hg/ hotot
cd hotot
./install
ব্যস, এবার অ্যাপ্লিকেশন মেনুতে হটট পেয়ে যাবেন। আমি ওপেনস্যুযে ৬৪ বিট গ্নোম ডিইতে ইনস্টল করেছি। কাজেই ৩২-বিটে সহজে ইনস্টল করতে পারবেন, সমস্যা হবার কথা নয়।

মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০১১

ওপেনসুয্যেতে জেডাউনলোডার ইনস্টলেশন পদ্ধতি

ওপেনসুয্যে লিনাক্স ঘরানার জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম। যদিও উবুন্টু, ফেডোরা, লিনাক্স মিন্ট ইত্যাদির মতো অনেকেই এর সাথে পরিচিত নন। তবুও যারা কিছুদিন এটি ব্যবহার করেছে তারা জানে ওপেন সুয্যে কেমন অপারেটিং সিস্টেম। ওপেনসুয্যে প্রথমবার ইনস্টল করলে (হতে পারে এটা আপনার প্রথম লিনাক্স ওএস কিংবা উবুন্টু থেকে ওপেনসুয্যেতে এসেছেন)। কিছু কমন সফটওয়্যার ইনস্টলেশনে সমস্যা হতে পারে। যেমন ভিএলসি প্লেয়ার, ডেলুগ্যে, জেডাউনলোডার ইত্যাদি।

আজকে আমি বলবো কি করে ওপেন সুয্যেতে জেডাউনলোডার ইনস্টল করতে হবে। এটি খুব ভালো ডাউনলোড ম্যানেজার। যা র‍্যাপিডশেয়ার, হটফাইল, মেগাআপলোড ইত্যাদি হোস্টে আপলোড করা ফাইল সহজে প্রিমিয়াম একাউন্ট ছাড়া ডাউনলোড করতে পারে। উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স সকল সিস্টেমেই এটি ব্যবহার করা যায়। প্রথমেই ডাউনলোড করে নিন এই (jd.sh) ফাইলটি। তারপর সেটি সুবিধামত জায়গায় রেখে টার্মিনাল চালু করুন। রুটে যান

# su

Password: (পাসওয়ার্ড দিন এবং এন্টার চাপুন; ঠিক হলে রুটে প্রবেশ করবেন)

টার্মিনালে যে ফোল্ডারে ডাউনলোডকৃত ফাইলটি রেখেছেন সেই ফোল্ডারে যান। তারপর নিচের কমান্ডগুলো পর্যায়ক্রমে দিন।

# chmod +x jd.sh

# start jd.sh

অথবা

#sh jd.sh

আপডেট প্রক্রিয়া শুরু হবে, ধৈর্য ধরে অপেক্ষা করুন। ইন্টারনেটের গতি ভালো না হলে সময় লাগতে পারে। আপডেটের পরে শুরু হবে ইনস্টলেশন, প্রয়োজনীয় বাটনে (OK, yes) ক্লিক করে ইনস্টল শেষ করুন। এরপর jd.sh ফাইলটি যে ফোল্ডারে জেডাউনলোডার ইনস্টল হয়েছে সেখানে কপি করে পেস্ট করে দিন। এরপর ফাইলটি চালালেই জেডাউনলোডার চালু হয়ে যাবে।

নিচের লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করুন ,

jd.sh

আশা করি জেডাউনলোডার কিভাবে ওপেন সুয্যেতে ইনস্টল করতে হবে বুঝতে পেরেছেন। ভবিষ্যতে অন্য কোন টিউটোরিয়াল নিয়ে হাজির হবার আশা রাখি, সে পর্যন্ত হ্যাপি ডাউনলোডিং।

Like us on Facebook