Ads 468x60px

উবুন্টু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
উবুন্টু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

ক্যাননের প্রিন্টার নিয়ে উবুন্টুতে আর নয় ভাবনা

আমার একটা লেজার প্রিন্টার আছে, ক্যাননের। ডুপ্লেক্স প্রিন্ট করার জন্য ওটার জুড়ি মেলা ভার। ওটা নিয়ে কিছু সমস্যাও আছে, তার অন্যতম হলো লিনাক্সে ওটাকে ঠিকঠাক চালানো। আমি লিনাক্স ভিত্তিক ডিস্ট্রো ব্যবহার করে থাকি সাধারনত। যেমন, উবুন্টু, কুবুন্টু, ওপেনসুয্যে ইত্যাদি। নেটে ঘুরতে ঘুরতে চোখে পড়লো একটা স্ক্রীপ্টের, রাশিয়ান উবুন্টু হেল্প ফোরামে একজন পোস্ট করেছেন। কিভাবে কি করা লাগবে তা জানতে নিচের পদ্ধতি মেনে চললেই হবে।

১। শুরুতেই স্ক্রীপ্টটি নামিয়ে নিন।
২। টার্মিনাল খুলে নিচের কমান্ডগুলো পর্যায়ক্রমে দিয়ে যান। ধরে নিচ্ছি আপনি Downloads ফোল্ডারে ফাইলটি নামিয়েছেন। শুরুতে ডাউনলোড ফোল্ডারে গিয়ে দ্বিতীয় কমান্ডটি দিতে হবে। ও হ্যাঁ, ডাউনলোডস ফোল্ডারে যাওয়ার জন্য প্রথম কমান্ড।
cd Downloads 
chmod + x canon_lbp_setup.sh
sh canon_lbp_setup.sh 
৩। রাশিয়ান ভাষায় কিছু কমান্ড আসবে, শুরুতে 1 চেপে এন্টার; তারপর প্রিন্টারের মডেলের সাথে মিলিয়ে নাম্বার (যেমন Canon LBP3300 এর জন্য 15) এবং এরপর আবার 1 (যদি ইউএসবি পোর্টে প্রিন্টার যুক্ত থাকে তাহলে। ল্যানে থাকলে ২) চাপতে হবে টার্মিনালে এক্সিকিউশানের সময়। একান্তই না বুঝতে পারলে গুগল ট্রান্সলেটরের ব্যবহার করতে পারেন।
৪। ব্যস আপনার প্রিন্টার প্রস্তুত। এবার লগ-আউট বা রিস্টার্ট দিয়ে দেখুন না প্রিন্ট হয় কিনা।
এই পদ্ধতি ব্যবহার করে আমি উবুন্টু ও কুবুন্টুতে প্রিন্টারটি ব্যবহার করতে পারছি। ক্যানন প্রিন্টারের জন্য এটাই এখন অব্দি সেরা সমাধান বলে আমার মনে হয়েছে।

রেফারেন্স: http://help.ubuntu.ru/wiki/canon_capt


বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

উবুন্টুতে গ্নু অকটেভ ইনস্টলেশন

আমি অনেকদিন ধরে ম্যাটল্যাবের মুক্ত বিকল্প খুঁজছিলাম। শতভাগ বিকল্প না হলেও দারুণ একটি বিকল্প হলো  গ্নু-অকটেভ। এটিতে ম্যাটল্যাবের প্রায় সকল কমান্ড কাজ করে। এটি বেশ হালকা টুল, ম্যাটল্যাবের মতো ভারী নয়।

বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী পড়ানোর কাজে টুল হিসাবে এটি বেশ কার্যকর। এটি খুব সহজে উবুন্টুতে ইনস্টল করা যায়। এজন্য টার্মিনালে কটি কমান্ড দিলেই হবে।

sudo apt install octave
sudo apt install octave-control
sudo apt install octave-communications


কমান্ডগুলো আলাদা না লিখে একবারেও লিখতে পারেন,

sudo apt install octave octave-control octave-communications


গ্রাফিক্যালিও ইনস্টল করা যায়। এজন্য উবুন্টুর সফটওয়্যারে গিয়ে octave লিখে সার্চ দিলে টুলের লিঙ্ক চলে আসবে। তারপর ওতে ক্লিক করে ইনস্টল করা যাবে।

শুক্রবার, ১ জুলাই, ২০১৬

উবুন্টুতে ইনস্টল করুন লেটেক (LaTeX)


রিসার্চ পেপার কিংবা থিসিস লেখার জন্য আমরা সাধারনত লিব্রা অফিস বা মাইক্রোসফট অফিস ব্যবহার করে থাকি। আরেকভাবেও কাজটা করা যায়, সেটা হলো লেটেক (LaTeX) দিয়ে। এটি একটি মার্কআপ ভাষা। লেটেক দিয়ে লেখা ডকুমেন্টের আউটপুট চমৎকার হয়। আজকে দেখব কি করে লেটেক ইনস্টল করা যায় উবুন্টু বা কুবুন্টুতে। সবার আগে নিশ্চিত করুন আপনার ইন্টারনেট সংযোগ, ওটা যদি নিরবিচ্ছিন্ন সেবা দিতে পারে তাহলে চোখ বুঁজে কাজে নেমে পড়ুন। বলে রাখা ভাল, আমি উবুন্টু জেনিয়াল জেরাস (16.04) ব্যবহার করে ধাপগুলো সম্পন্ন করেছি।

ধাপ – ১

শুরুতেই টার্মিনাল বা কনসোল খুলুন। টার্মিনাল খোলার শর্টকার্ট হলো ctrl+alt+t ; ইউনিটি ড্যাশ হতেও টার্মিনাল খুলতে পারবেন। কুবুন্টুতে অ্যাপ্লিকেশন মেনুর System → Terminal (Konsole) এ ক্লিক করতে হবে।

ধাপ – ২

Tex Live একটি টেক ডিস্ট্রিবিউশন যা আপনার সিস্টেমকে লেটেকের উপযোগী করবে। টেকলাইভ ইনস্টল করার জন্য টার্মিনালে নিচের কোডটি লিখুন। পাসওয়ার্ড দিয়ে এন্টার চাপতে ভুলবেন না কিন্তু।
sudo apt install texlive-full
ডাউনলোড হয়ে ইনস্টল হতে সময় লাগবে, এই ফাঁকে অন্য কাজ সেরে ফেলতে পারেন।

ধাপ – ৩

এবার আমাদের একটি এডিটর ইনস্টল করা লাগবে। আমি সাধারনত Texmaker ব্যবহার করি, এটি চমৎকার একটি এডিটর। টার্মিনালে নিচের কমান্ড দিয়ে এন্টার চাপুন। এটি ইনস্টল হতে সময় কম লাগবে।
sudo apt install texmaker
কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার সিস্টেম লেটেকের জন্য প্রস্তুত হয়ে যাবে।

ধাপ – ৪

আপনি এবার নিশ্চিন্তে লেখা শুরু করতে পারেন। সব ঠিকঠাক আছে কিনা যাচাই করার জন্য টেকমেকার খুলে নতুন ফাইল খুলুন (File → New)। নতুন ফাইলে নিচের কোডটি লিখুন।
/documentclass{article}
/begin{document}
This is my first LaTeX document!
/end{document}
লেখা শেষে ফাইলটিকে tex ফাইল হিসেবে সেভ করুন। এরপর ফাইলটিকে পিডিএফে কম্পাইল করুন (Tools → PDFLaTeX)। ব্যস, হয়ে গেল আপনার প্রথম লেটেক ডকুমেন্ট।
টিউটোরিয়ালটি এই আর্টিকেল হতে অনুপ্রানিত হয়ে লেখা হয়েছে।

সোমবার, ২০ জুন, ২০১৬

উবুন্টু বা কুবুন্টুতে ফুজিৎসু ল্যাপটপের টাচপ্যাড সমস্যার সমাধান


আমার ফুজিৎসু ল্যাপটপে উবুন্টু বা কুবুন্টু ইনস্টল করার পর টাচপ্যাড কাজ করলেও তার কার্যপ্রণালী পরিবর্তন করা যায় না। এর ছোট্ট একটি সমাধান আছে।


এজন্য গ্রাব এডিট করা লাগবে। টার্মিনাল বা কনসোল খুলে নিচের লাইন লিখতে হবে শুরুতে।

sudo kate /etc/default/grub

নতুন ফাইলে নিচের লাইন খুঁজে বের করতে হবে।

GRUB_CMDLINE_LINUX_DEFAULT="quiet splash"

এটিকে পাল্টে নিচের মতো করতে হবে।

GRUB_CMDLINE_LINUX_DEFAULT="quiet splash i8042.notimeout i8042.nomux"

এবার ফাইলটি সেভ করে গ্রাব আপডেট করতে হবে।


sudo update-grub

এবার রিবুট করলেই কাজ শেষ। টাচপ্যাডের সেটিংস ইচ্ছামতো পরিবর্তন করা যাবে।

আশা করি অন্যান্য ল্যাপটপেও এর মাধ্যমে টাচপ্যাডের সমস্যার সমাধান হবে।

সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

উবুন্টু প্রিসাইজ প্যাঙ্গলিন রিভিউ


 
সে প্রায় দুই বছর আগের কথা। লুসিড লিঙ্কস নামক একটা লিনাক্স অপারেটিং সিস্টেম এসেছিল। সেটা দেখে লিনাক্সের প্রতি আগ্রহ ভালবাসায় রূপ নিয়েছিল। সেই থেকে নিয়মিত লিনাক্সে আছি। ক্যানোনিকালের বের করা উবুন্টু লুসিডের পর ভাল একটা ডিস্ট্রোর সন্ধান করেছি এতদিন। ফেডোরা, ওপেনসুয্যে, ফুডুন্টু, চক্র ইত্যাদি দেখা হয়েছে। মিন্ট তো ছিলই।অপেক্ষায় ছিলাম কবে আরেকটি ডিস্ট্রোয় থিতু হব। অবশেষে গত ২৬ এপ্রিল রিলিজ হল প্রিসাইজ প্যাঙ্গলিন বা উবুন্টু বার দশমিক শূণ্য চার। এটি অন্যদের চেয়ে আলাদা কারণ লুসিডের মত এটিও লং টার্ম সাপোর্ট রিলিজ। যেদিন রিলিজ হয় মানে ২৬ তারিখ সময় যেন কাটছিল না। বিকালে কর্মস্থলে গিয়েছিলাম পরীক্ষার গার্ড দিতে, বাসায় ফিরে ডাউনলোড দিয়ে সে রাতেই ইনস্টলেশন প্রক্রিয়া শেষ করি। ডাউনলোড করেছি ৩২ বিট ভার্সনটি, কারণ বাংলালায়নের মডেম চালাতে হবে যা ৬৪ বিটে কাজ করে না।

ইউনিটি ডেসক্টপ

বাই ডিফল্ট ডেস্কটপ এনভায়রনমেন্ট হিসেবে দেয়া হয়েছে ইউনিটি। অতীতে ইউনিটি ভাল লাগেনি। তাই বলে এবারো লাগবেনা এমনটা তো নয়। তাই সিদ্ধান্ত নিলাম চালিয়েই দেখি না। সমস্যায় পড়লাম পরিচিত অ্যাপ্লিকেশন মেন্যু না পেয়ে। তার পরিবর্তে উবুন্টুর লোগোয় ক্লিক করে আসা সার্চ বারে নাম লিখলে অ্যাপ্লিকেশন হাজির হবে। কি এক মুসিবত। পরে খেয়াল করলাম ডানদিকের কোণায় ফিল্টারে ক্লিক করলে হাজির হচ্ছে প্রোগ্রাম মেন্যু। না, এটা ভাল লাগেনি।

আমি সিডি নামিয়েছিলাম, তাই সব প্রোগ্রাম পাওয়ার কথা না। যেগুলো আমার চোখে পড়েছে তা হল, ফায়ারফক্স, লিব্রে অফিস, শটওয়েল, ট্রান্সমিশান, এম্প্যাথি, রিদমবক্স ইত্যাদি। এত অল্প প্রোগ্রামে আমার হবে না। তাই একে একে নামিয়ে নিলাম হটট, গিম্প, এসএমপ্লেয়ার, পিজিন, ক্লেমেন্টাইন, ভিএলসি, ক্রেমিয়াম, জুপিটার ইত্যাদি। সাথে একগাদা প্রয়োজনীয় কাজ যা না করলেই নয় (যেমন বিভিন্ন কোডেক ইনস্টলেশন, টুইক ইনস্টল করা)। আর অবশ্যই গ্নোম-শেল। শেল ছাড়া আমার হবে না। অন্যান্যবার ইউনিটি ফেলে দিতাম। এবার আর তা করলাম না। ইউনিটি থাকলো তার জায়গায়, আর গ্নোম-শেল এল নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে। পালা করে চালানো হবে দুটোই। আর কার্ণেল দেয়া হয়েছে পিএই, যা চার জিবির বেশি র‍্যাম লাগালে সনাক্ত করতে পারবে সহজে। তাই ৬৪ বিট নিয়ে টেনশান না করলেও চলছে।

গ্নোম শেল ডেস্কট

প্রিসাইজ প্যাঙ্গলিনে কিছু বাগ দেখা গেছে। আমি ও আমার কয়েকজন বন্ধু তা প্রত্যক্ষ করেছে। যেমন – নটিলাস ক্রাশ করা, ল্যাপটপের লিড বন্ধ করে চালু করলে ফ্রিজ হওয়া, টাচপ্যাডকে মাউস হিসেবে পাওয়া ইত্যাদি। আমার ফুজিৎসু ল্যাপিতে ওয়েবক্যামের সমস্যা ছিল। সেটি এখানে দেখলাম না। এজন্য ভাল লেগেছে। টাচপ্যাডের সমস্যাটা না থাকলে উবুন্টু নিয়ে মনের ভেতর আফসোসটা থাকতো না।

সবকিছু দেখে আমি প্যাঙ্গলিনের উপর হতাশ নই। যেহেতু প্রত্যেক রিলিজের শুরুতে বাগ থাকে এবং তা পরে ঠিক করা হয় তাই ছোটখাট বাগ নিয়ে চিন্তিত নই। আপনারা যারা এখনো চেখে দেখেননি তারা দেখতে পারেন কেমন হলো প্রিসাইজ প্যাঙ্গলিন। আশা করি হতাশ হবেন না।

আপনাদের উবুন্টু যাত্রা শুভ হোক :)

বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১১

উবুন্টুতে টারবল আর্কাইভ হতে ইনস্টল করুন ভুজ (Vuze)

আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন টরেন্ট ক্লায়েন্ট ব্যবহার করে হতাশ। বিশেষ করে লিনাক্স ব্যবহারকারীরা তো মিউটরেন্টের (বা ইউটরেন্ট) বিকল্প খুঁজে খুঁজে হয়রান। হতাশ হবার কিছু নেই। আজুরেস বা ভুজ হতে পারে আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমের টরেন্ট ক্লায়েন্ট। প্রশ্ন হলো কি করে ইনস্টল করবেন ভুজ ? কঠিন কিছু নয়, একটু মন দিয়ে পড়তে থাকুন। সমাধান পেয়ে যাবেন।

মনে করি আপনি লিনাক্স অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করছেন উবুন্টু (ল্যুসিড লিঙ্কস বা ম্যাভেরিক মীরক্যাট)। শুরুতেই সফটওয়্যার সোর্স আপডেট করতে হবে।

System → Administration → Software Sources এ গিয়ে Other Software ট্যাবে ক্লিক করুন। অত:পর http://archive.canonical.com/ubuntu lucid partner সোর্সটিতে টিক চিহ্ণ দিন। রিপোজিটরি আপডেট করে নিন।

এবার টার্মিনাল খুলে নিচের কমান্ডটি চালান।

sudo apt-get update && sudo apt-get install sun-java6-jre sun-java6-plugin sun-java6-fonts

(কপি করে টার্মিনালে Ctrl + Shift + V প্রেস করুন)

জাভা ইনস্টল হবার পরে ভুজ ডাউনলোড করে নিন অফিসিয়াল সাইট হতে এবং হোম ফোল্ডারে এক্সট্রাক্ট করুন।

ফোল্ডারটির নামের পূর্বে ডট (.) দিন (যেমন .vuze) এবং হোম ফোল্ডারে থাকা অবস্থায় ctrl + h চেপে হিডেন ফাইল ভিজিবল করুন।

আপনার কাজ প্রায় শেষ। এখন System → Preference → Main Menu তে যান এবং Internet সিলেক্ট করে New Item ট্যাবে ক্লিক করুন। নিচের তথ্যগুলো পূরণ করুন। কমান্ড লাইনের জন্য ব্রাউজ করে .vuze ফোল্ডারের vuze ফাইলটি দেখিয়ে দিন। ফোল্ডারটি না দেখতে পেলে ctrl + h চেপে হিডেন ফাইল ভিজিবল করতে ভুলবেন না।

Name : Vuze
Command : home/ YOUR_NAME /.vuze/vuze

ব্যস, অ্যাপ্লিকেশন মেনুতে ভুজ চলে এসেছে। Application → Internet → Vuze ক্লিক করে চালান ভুজ আর শুরু করুন ডাউনলোড।

বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১১

উবুন্টুতে তিন কমান্ডে ইনস্টল করুন জেডাউনলোডার

জনপ্রিয় ফাইল-হোস্টিং সাইট রেপিডশেয়ার, হটফাইল, ফাইলসনিক ইত্যাদি থেকে ফাইল ডাউনলোডের জন্য জেডাউনলোডের জুড়ি মেলা ভার। প্রিমিয়াম একাউন্টই হোক বা সাধারণ একাউন্টই হোক। জাভা ভিত্তিক এ ডাউনলোড ম্যানেজার উবুন্টুতে ইনস্টল করার জন্য দরকার মাত্র তিনটি কমান্ড। ইনস্টল হয়ে নিজেকে আপডেট করে নেবে জেডাউনলোডার। আসুন দেখি ল্যুসিড লিঙ্কস বা ম্যাভেরিকে কি করে জেডাউনলোডার ইনস্টল করা যায়।

প্রথমে Applications → Accessories → Terminal এ গিয়ে টার্মিনাল খুলুন। তারপর নিচের কমান্ডগুলো পর্যায়ক্রমে দিন।

sudo add-apt-repository ppa:jd-team/jdownloader
sudo apt-get update
sudo apt-get install jdownloader

পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে এন্টার চাপুন। জেডাউনলোডার ইনস্টল হয়ে যাবে। তারপর Applications → Internet → JDownloader এ ক্লিক করে চালু করতে পারবেন জেডাউনলোডার।

শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০১১

উবুন্টুতে ইনস্টল করুন Twhirl

কয়েকদিন আগে বলছিলাম ওপেনস্যুযেতে কি করে টুইটার ক্লায়েন্ট Hotot ইনস্টল করতে হয়। আজকে বলবো উবুন্টুতে কি করে আরেকটি টুইটার ক্লায়েন্ট Twhirl ইনস্টল করা যায়। এটি উইন্ডোজ ও ম্যাকের জন্য হলেও লিনাক্সের জন্য কোন ভার্সন দেয়া হয়নি। সমস্যা যখন আছে তখন সমাধানও আছে। ধাপে ধাপে দেখি কি সমাধান দেয়া যায়।

প্রথমেই Adobe AIR ডাউনলোড করতে হবে। এজন্য টার্মিনালে নিচের কমান্ডটি চালান।

wget http://airdownload.adobe.com/air/lin/download/latest/AdobeAIRInstaller.bin

ইনস্টলেশন শেষ হলে পার্মিশানের জন্য নিচের কমান্ডটি দিন।
sudo chmod +x AdobeAIRInstaller.bin
Adobe AIR ইনস্টল করার জন্য নিচের কমান্ডটি চালাতে হবে।

./AdobeAIRInstaller.bin

স্বাভাবিক নিয়মে ইনস্টলেশন শেষ হবে। প্রয়োজনে Yes বাটনে প্রেস করবেন। এরপর যেকোন ব্রাউজার দিয়ে লিঙ্কটি খুলুন। ছবিতে চিহ্ণিত বক্সে ক্লিক করলে ক্লায়েন্ট ইনস্টলেশন শুরু হবে।

www.ImageBanana.com - Selection_117.png

অনুমতি দেয়ার জন্য Yes বাটনে প্রেস করুন এবং ইনস্টলেশন শেষ করুন। তারপর দেখবেন ডেস্কটপে চলে এসেছে Twhirl আইকন। আর ঠেকায় কে, শুরু করে দিন টুইপলদের সাথে জম্পেশ আড্ডা।

শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০১১

ফাএনজার জন্য লিব্রে অফিস আইকন

লিব্রে অফিস রিলিজ হয়েছে কিছুদিন হলো। আমরা যারা ফাএনজা আইকন সেট ব্যবহার করছি তারা নিশ্চয়ই লক্ষ্য করেছি লিব্রে অফিস খুললে ফাএনজাতে ওপেন অফিসের আইকন দেখা যায়। এটা কেমন যেন লাগে। এজন্যই Funnyguy ফাএনজা আইকনে লিব্রে অফিসের জন্য চমৎকার কিছু আইকন তৈরী করেছেন। প্রথমেই গ্নোম লুক থেকে ডাউনলোড করে নিন কম্প্রেসড ফাইলটি। তারপর ডেস্কটপে এক্সট্রাক্ট করুন। টার্মিনাল খুলে ফাইলটির লোকেশনে যান।এরপর নিচের কমান্ডগুলো দিন।

sudo ./lo-install

পাসওয়ার্ড দিয়ে ইনস্টল করে ফেলুন আইকনগুলো।

www.ImageBanana.com - Docky_116.png

বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১১

উবুন্টুতে ইনস্টল করুন Atolm থিম

উবুন্টুর অনেক থিমের মাঝে আরেকটি থিমের কথা বলবো আজ। নতুন কাস্টমাইজ থিম এটম(Atolm)। টার্মিনালে পিপিএ'র মাধ্যমে কিংবা ম্যানুয়ালি ইনস্টল করা যায় চমৎকার এ থিম। থিমটি ইনস্টল করার আগে কিছু জিটিকে ইঞ্জিন ইনস্টল করা থাকতে হবে। এগুলো হলো মারিন (murrine), পিক্সবাফ (pixbuf) ও ইকুইনক্স (equinox)। এয়োকেন (AwOken) আইকন থিমও ইনস্টল করা থাকতে হবে। দেখা যাক এগুলো কি করে ইনস্টল করা যায়।

টার্মিনাল খুলে নিচের কমান্ডগুলো ক্রমান্বয়ে দিন।

এয়োকেন আইকন ইনস্টলের জন্য:

sudo add-apt-repository ppa:alecive/antigone && sudo apt-get update
sudo apt-get install awoken-icon-theme

মারিন ইনস্টলের জন্য:

sudo apt-get install gtk2-engines-murrine

ইকুইনক্স ইনস্টলের জন্য:

sudo add-apt-repository ppa:tiheum/equinox
sudo apt-get update
sudo apt-get install gtk2-engines-equinox

এটম থিম ইনস্টলের জন্য:

sudo add-apt-repository ppa:nikount/orta-desktop
sudo apt-get update
sudo apt-get install atolm-theme

কিছু ডেকোরেটর ইনস্টলের জন্য:

sudo apt-get install atolm-xfwm4-decorators
sudo apt-get install atolm-emerald-decorators

ইনস্টল হয়ে গেলে System → Preference → Appearance এ গিয়ে থিম সিলেক্ট করে দিন এটম। দেখুন চমৎকার একটি থিম কি করে আপনার উবুন্টুর চেহারাই পাল্টে দেয়।

আমার ডেস্কটপের একটা ছবি দিয়ে দিলাম। এতে অতিরিক্ত হিসেবে কংকি ও ডকি সেটআপ করা আছে।

বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০১১

উবুন্টুতে এলিগ্যান্ট থিম প্যাক

উবুন্টুতে সুন্দর সুন্দর সব থিম ইনস্টল করা যায় এটা সবাই জানি। আজকে দেখব এলিগ্যান্ট থিম ইনস্টল কিভাবে করা যায়। কথা না বাড়িয়ে দেখি কিভাবে কি করতে হবে।

প্রথমেই নিচের কমান্ডগুলো টার্মিনালে দিন।

sudo add-apt-repository ppa:murrine-daily/ppa
sudo apt-get update && sudo apt-get install gtk2-engines-murrine


আপনার নটিলাস ইলামেন্টারি আপডেট করার জন্য দিন নিচের কমান্ড।

sudo add-apt-repository ppa:am-monkeyd/nautilus-elementary-ppa
sudo apt-get update && sudo apt-get upgrade
nautilus -q #restarts nautilus


উল্লেখ্য sudo apt-get upgrade কমান্ড দিলে আপনার নতুন আপডেটগুলো ইনস্টল হবে। তাই এটি দিলে সময় নিয়ে দেবেন। আপগ্রেড না করেও ইনস্টল করতে পারেন। সবশেযে এলিগ্যান্ট গ্নোম প্যাক ইনস্টল করার জন্য নিম্নোক্ত কমান্ড দিন।

sudo add-apt-repository ppa:elegant-gnome/ppa && sudo apt-get update
sudo apt-get install elegant-gnome ttf-droid


আপনি লিনাক্স মিন্ট ব্যবহারকারী হলে elegant-gnome-mint এই কমান্ড দিন elegant-gnome এর পরিবর্তে। এবার Applications > Accessories > Elegant GNOME তে যান এবং ইনস্টলের জন্য Ok দিন।



এভাবেই আপনি ইনস্টল করতে পারেন এলিগ্যান্ট থিম প্যাক। আরেকটি কথা, যদি আপনার AwOken আইকন প্যাক ইনস্টল করা থাকে সেটি আনইনস্টল করে নিন সবার আগে। তারপর অন্য কমান্ড চালান।

sudo apt-get remove awoken-icon-theme

দেখুন কেমন দেখাচ্ছে এলিগ্যান্ট থিম ইনস্টলের পর।

সোমবার, ৩১ জানুয়ারি, ২০১১

উবুন্টুর কনটেক্সট মেন্যুতে টার্মিনাল

লিনাক্স মিন্টে রাইট ক্লিক মেন্যুতে টার্মিনাল অপশনটি থাকে। অনেক উবুন্টু ব্যবহারকারী উবুন্টুতে এর অভাব বোধ করেন। সহজেই মাত্র একটি কমান্ডের মাধ্যমে আমরা উবুন্টুর রাইট ক্লিক মেন্যুতে এটি যোগ করতে পারি।

এজন্য Applications → Accessories → Terminal এ ক্লিক করে টার্মিনাল ওপেন করুন।

এরপর নিচের কমান্ডটি দিন।

পাসওয়ার্ড দিয়ে একটু অপেক্ষা করুন। ইনস্টলেশন শেষ হলে টার্মিনাল ক্লোজ করে লগ-আউট করুন।

লগ-ইন করে ডেস্কটপে রাইট ক্লিক করলে দেখবেন Open in Terminal অপশনটি চলে এসেছে।

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০১১

লিব্রে অফিস ফাইনাল ভার্সন ইনস্টলেশন পদ্ধতি

অবশেষে লিব্রে অফিস ফাইনাল ভার্সন মুক্তি পেল। আমরা ব্যবহারকারীরাও আরেকটি অফিস স্যুট ব্যবহারের সুযোগ পেলাম। কথা না বাড়িয়ে দেখি কি করে ইনস্টল করা যায় পিপিএ'র মাধ্যমে ও ডাউনলোড করে।

টার্মিনালে পিপিএ যুক্ত করে ইনস্টলেশন
প্রথমেই ওপেন অফিস আনইনস্টল করে নিন। তারপর লিব্রে অফিসের পিপিএ রিপোতে যুক্ত করে আপডেট করে নিন।

sudo apt-get remove openoffice*.*
sudo add-apt-repository ppa:libreoffice/ppa
sudo apt-get update
sudo apt-get install libreoffice

আরো ভালো ডেস্কটপ ইন্টিগ্রেশনের জন্য নিচের দুটো লাইনের যে কোনটি টার্মিনালে চালাতে পারি:

গ্নোমের জন্য-
sudo apt-get install libreoffice-gnome
কেডিইর জন্য-
sudo apt-get install libreoffice-kde

ওপেন অফিস রিমুভের সময় স্পেলচেকার ও ল্যাঙ্গুয়েজ সাপোর্ট প্যাকেজ মুছে গিয়ে থাকতে পারে। তাই নিচের কমান্ড চালিয়ে সেগুলো ফিরিয়ে আনা বুদ্ধিমানের কাজ।
sudo apt-get install language-support-en

ডাউনলোড করে ইনস্টলেশন

এতো গেল টার্মিনালে কি করে কমান্ড চালিয়ে লিব্রে অফিস ইনস্টল করা যায় সেটা। যদি এত কষ্ট না করতে চান তাহলেও আপনার জন্য সমাধান আছে। চলে যান লিব্রে অফিসের সাইটে এবং ডাউনলোড করে নিন প্রয়োজনীয় প্যাকেজ (ডেবিয়ান .deb বা আরপিএম .rpm)। ইচ্ছে করলে টরেন্টও নামাতে পারেন। ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন সুবিধামতো স্থানে। তারপর DEBS ফোল্ডারটি (আমি উবুন্টুতে ইনস্টল করেছি বলে এমন ফোল্ডার) খুঁজে বার করে রাইট ক্লিক করে টার্মিনালে খুলুন। তারপর নিচের কমান্ড চালিয়ে সব ডেবিয়ান ফাইল ইনস্টল করে ফেলুন।
sudo dpkg -i *.deb

এরপরে সে ফোল্ডারে ডেস্কটপ ইন্টিগ্রেশান নামের ফোল্ডারে ঢুকতে হবে এবং উপরের কমান্ড আবার চালাতে হবে।

cd desktop-integration
sudo dpkg -i *.deb

আর যদি অন্য অপারেটিং সিস্টেম (ফেডোরা বা ওপেনসুয্যে) হয় তাহলে RPMS ফোল্ডারটি খুলতে হবে রাইট ক্লিকে টার্মিনাল দিয়ে। তারপর নিচের কমান্ড চালাতে হবে।

ফেডোরার জন্য:
su -c 'yum install *.rpm'
ওপেনসুয্যের জন্য:
rpm -Uvh *.rpm

ডেস্কটপ ইন্টিগ্রেশানের জন্য:
cd desktop-integration

ফেডোরার জন্য-
su -c 'yum install *redhat*.rpm'

ওপেনসুয্যের জন্য-
rpm -Uvh *suse*.rpm

এভাবে ডাউনলোডকৃত ফাইল ইনস্টল করা সম্ভব। তো আর দেরী কেন, ইনস্টল করে ফেলুন লিব্রে অফিস।

শনিবার, ২ অক্টোবর, ২০১০

উবুন্টুতে ইনস্টল করুন বানশির নতুন ভার্সন

বানশি একটি জনপ্রিয় মিডিয়া প্লেয়ার। সম্প্রতি রিলিজ হল নতুন স্ট্যাবল ভার্সন (1.8.0)। কিছু ফিচার যোগ হয়েছে যেমন- অ্যামাজন এমপিথ্রী স্টোর ও প্লাগইন, মিরো পডকাস্ট ডিরেক্টরী যা স্ট্রীমিং করতে সাহায্য করবে ইত্যাদি। অ্যাপল ডিভাইস আইফোন, আইপ্যাড, আইপড, আইটাচ প্রভৃতির সাপোর্ট, অডিওবুক ও আরো অনেক কিছু।

উবুন্টুতে ইনস্টল করার জন্য টার্মিনালে নিচের কমান্ডগুলো দিন।

[code]$ sudo add-apt-repository ppa:banshee-team/ppa
$ sudo apt-get update
$ sudo apt-get install banshee[/code]

এভাবে রিপো আপডেট করে নতুন ভার্সন ইনস্টল করতে পারবেন।

শনিবার, ১ মে, ২০১০

উবুন্টুতে ইউনিজয় ব্যবহার

উবুন্টু বা লিনাক্স মিন্ট অনেকে শখের বশে ইনস্টল করে ফেলেছি, কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। বাংলা লিখব কিভাবে ? উবুন্টুতে ডিফল্ট দেয়া আছে প্রভাত লেআউট যা উইন্ডোজে নেই। তাই আমরা যারা উইন্ডোজ থেকে উবুন্টুতে এলাম তারা কিভাবে বাংলা লিখব ? মোস্তফা জব্বার সাহেবের বিজয় কিংবা ওমিক্রনল্যাবের অভ্রের সাথে দেয়া ইউনিজয় লেআউটে যারা অভ্যস্ত তারা কি করবেন ?

সমস্যা যখন আছে এর সমাধানও নিশ্চয় আছে । তো দেখি কি সমাধান দেয়া যায় ।

  • System > Administration > Synaptic Package Manager এ যান

  • Password দিন

  • Synaptic Package Manager এর সার্চ বক্সে m17n লিখে খুঁজুন

  • অনেকগুলো রেজাল্ট আসবে যার মধ্য থেকে m17n-db এবং scim-m17n প্যাকেজ দুটি সিলেক্ট করুন । ইনস্টলের জন্য একটি একটি করে উভয়ের উপর মাউস ক্লিক করে

    mark for install এ ক্লিক করুন। এবার Apply করে ইনস্টল শেষ হবার জন্য অপেক্ষা করুন।

  • System > Preference > SCIM Input Method Setup এ ক্লিক করুন।

  • নতুন উইন্ডো থেকে IMEngine > Global Setup সিলেক্ট করে Disable All এ ক্লিক করুন।

  • এবার Bengali > bn-unijoy সিলেক্ট করে Apply করুন ।

  • OK ক্লিক করে বেরিয়ে আসুন।

  • এবার Accessories > gedit ওপেন করে যেকোন স্থানে রাইট ক্লিক করে Input Method > SCIM Input Method সিলেক্ট করুন।

  • প্যানেলে কী-বোর্ডের আইকন দেখতে পাচ্ছেন তো ? ওখানে ক্লিক করে আপনি সিলেক্ট করতে পারবেন ইউনিজয়।


এ সবই উবুন্টু বা লিনাক্স মিন্টের পুরনো ভার্সনগুলোর জন্য প্রযোজ্য। নতুন যে উবুন্টু 10.04 এল তাতে কিন্তু আরো সহজে ইউনিজয় ব্যবহার করা যায়।

  • System > Preference > Ibus Preference এ যান ।

  • Input Method ট্যাবে যান এবং Select an input method এ ক্লিক করে Bengali > Unijoy ক্লিক করে Add বাটনে প্রেস করুন এবং Close চেপে বেরিয়ে আসুন।

  • প্যানেলে কী-বোর্ড আইকন চলে এসেছে। আপনি পছন্দমত শর্টকাট কী বেছে নিতে পারেন Ibus Preference এর General ট্যাব থেকে, show input method name on language bar এ টিক দিলে কোন লেআউটে লিখছেন তা স্ক্রীণের কোনায় ভেসে উঠবে।


আশা করি এখন ইউনিজয়ে লিখতে কোন সমস্যা হবে না। সহজ মনে হয় দ্বিতীয় পদ্ধতি, তাই আমার মতামত হল উবুন্টুর নতুন ভার্সন Lucid Lynx (Ubuntu 10.04) ব্যবহার করাই ভালো ।

উইন্ডোজে উবুন্টু

আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তারা লিনাক্সের প্রতি আগ্রহ থাকার পরেও প্রয়োজনীয় ডাটা হারিয়ে যাবার ভয়ে লিনাক্স ইন্সটল করি না । তাদের জন্য আমার এ প্রয়াস, আশা করি আপনাদের কাজে লাগবে ।

আমরা উইন্ডোজের সাথে লিনাক্স ব্যবহার করব । এজন্য তেমন কোন কাজ করতে হবে না । শুধু ডাউনলোড করে নিন Wubi Installer সফটওয়্যারটি ।


ধরে নিলাম আপনি লিনাক্স উবুন্টু ৯.০৪ ISO ডাউনলোড করে রেখেছেন অথবা সিডি রাইট করে রেখেছেন ।


এখন আসল কাজ শুরু করা যাকঃ


• ISO ইমেজটি যে ফোল্ডারে আছে সে ফোল্ডারে wubi.exe ফাইলটি রাখুন । যদি ISO ইমেজ না থাকে তবে উবুন্টু সিডিটি ডিভিডি-রমে প্রবেশ করান ।

• Wubi রান করান । সেট করে দিন উবুন্টু ইন্সটলেশন ড্রাইভ, কতটুকু জায়গা উবুন্টু নেবে , একাউন্ট নেম, পাসোয়ার্ড প্রভৃতি ।



• Install এ ক্লিক করুন । কিছুক্ষণ অপেক্ষা করুন, নতুন উইন্ডো আসবে ; Restart দিন । আপনি যদি সিডি ইউজ করে থাকেন তাহলে Restart দেবার আগে সিডি বের করে ফেলুন ।

• Boot Screen থেকে Ubuntu সিলেক্ট করুন ।
• আপনার কাজ শেষ, এবার নিশ্চিন্ত মনে এক কাপ কফি খেয়ে আসতে পারেন । ততোক্ষণে হয়ে যাবে উবুন্টু সেট-আপ । উপভোগ করুন লিনাক্স উবুন্টু ৯.০৪ ।

এভাবে আপনি প্রবেশ করতে পারেন মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্সের জগতে ।


প্রয়োজনীয় লিঙ্কঃ
http://wubi-installer.org/

Like us on Facebook