Ads 468x60px

ল্যাপটপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ল্যাপটপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

লিনাক্স মিন্ট পেত্রা এখন আমার ল্যাপটপে


লিনাক্স নিয়ে হুজুগ হঠাৎ করে শুরু হয়। যখন আগ্রহ কমে যায় তখন উইন্ডোজে পড়ে থাকি। তবে ল্যাপটপ-ডেস্কটপে একটা পার্টিশানে লিনাক্স থাকবেই। কিছুদিন ওপেনসুয্যে চালিয়েছিলাম। ইনস্টল করা ছিল ল্যাপটপে। এখন লিনাক্স মিন্ট পেত্রা / পেট্রা ইনস্টল করা আছে উইন্ডোজ এইটের পাশাপাশি। মিন্ট নিয়ে একটা নাক সিঁটকানো ভাব কাজ করতো, হয়তো বেশি সহজ বলে। সেজন্য এলিট সেজে থাকার জন্য ওপেনসুয্যে চালাতাম। তবে সিনামন আসার পর মিন্টের প্রতি আগ্রহ জেগেছে। অন্তর্জালের ভাই-বেরাদাররাও বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেছে। সেই প্রভাবের জের ধরে ল্যাপটপের একটা পার্টিশানে লিনাক্স মিন্ট জায়গা করে নিল। সিনামন ডিই, ৬৪ বিট। ডেস্কটপে চলছে উবুন্টু, ওপেনসুয্যে আপাতত কোন ড্রাইভে নেই।
লিনাক্স মিন্ট ইনস্টল করার পর ক্রাশ করেনি। স্লো হয়নি, একবার খানিক হয়েছিল জেডাউনলোডার চালানোর সময়। এছাড়া কোন সমস্যায় পড়িনি। কোডেক সহ নামানোয় ভিডিও, অডিও চালাতে বাধা পাইনি। ডাউনলোডের জন্য ইউগেট-আরিয়া২ কম্বিনেশানের সাথে জেডাউনলোডার ইনস্টল করে নিয়েছি। পিজিন ভালো কাজ করছে হালকা চ্যাটের জন্য। ইন্টারনেট ব্রাউজের জন্য ফায়ারফক্সই সেরা, আমি ক্রোমিয়াম ইনস্টল করে নিয়েছি। ভিএলসি ইনস্টল হয়েছে ফ্রেশ ইনস্টলেশনের সময়। শাটার ইনস্টল করেছি স্ক্রীনশট নেয়ার জন্য। টরেন্ট নামানোর জন্য ট্রান্সমিশন আছে, তবে খুব সন্তুষ্ট নই তার পারফরম্যান্সে। ডেলুগ্যে ইনস্টল করবো হয়তোবা।

সাজুগুজুর জন্য থিম ইনস্টল করে নিয়েছি কিছু, আইকনও ইনস্টল করেছি। তবুও মিন্ট এক্স আইকন প্যাকটাকেই ভাল লাগে। ফাএনযা মিন্টের সাথে মানায় না, সবুজ ফাএনযা পেলে ইনস্টল দিতাম। পাচ্ছিনা। ভাল লেগেছে ওয়ালপেপারের নতুন কালেকশন।

ব্যাটারি ব্যাকাপ কেমন পাই সেটা একটা প্রশ্ন। উইন্ডোজে যেমন পাই তেমন কখনোই লিনাক্সে পাইনি। এখনো সেভাবে টেস্ট করার সুযোগ হয়ে ওঠেনি। তখন আপডেটেড পোস্ট দিব। তার আগে এটাই বলতে পারি লিনাক্স মিন্ট পেত্রা নিয়ে সন্তুষ্ট। এখন আর এত ঝামেলা করতে ইচ্ছা করে না। কেডিই রিসোর্স হাংরি ডিস্ট্রো, ব্যাকাপ তেমন পেতাম না। সেদিক থেকে সিনামন বেটার হবে বলে বিশ্বাস। ওপেনসুয্যে বাদ দেয়ার এটাও একটা কারন। কেউ যদি দ্বিধায় ভোগেন কোন ডিস্ট্রো ইনস্টল দিবেন, আমি বলবো লিনাক্স মিন্ট ইনস্টল করতে পারেন নির্দ্বিধায়, ঠকবেন না।

আরেকটা কথা, ডুয়াল বুটে উইন্ডোজ ৮ আছে। ওটাকে খুঁজে পেতে পেত্রার কষ্ট হয়নি, ওপেনসুয্যে অন্য ড্রাইভে ইনস্টল করা উইন্ডোজ ৮ পেতই না। নতুন ওপেনসুয্যে কেমন করেছে বলতে পারছিনা, তাই আপাতত ভোট দিলাম লিনাক্স মিন্টে।

রবিবার, ২১ অক্টোবর, ২০১২

ফুজিৎসু ল্যাপটপে টাচপ্যাড সক্রিয়করণ (ওপেনসুয্যে ১২.২)


ওপেনসুয্যে ইনস্টল করার পর আমার ফুজিৎসু ল্যাপটপে টাচপ্যাড পাওয়া যায় না। সেটা এনাবল করার একটা উপায় পেয়েছিলাম। সেটা নতুন ভার্সনে খাটাতে গিয়ে দেখলাম কিঞ্চিৎ পার্থক্য আছে। তো দেখা যাক কি কি করলাম টাচপ্যাড সক্রিয় করার জন্য।

শুরুতে কিকঅফ মেনুতে গিয়ে Yast → System → Boot Loader এ ক্লিক করলাম।


নতুন যে উইন্ডো আসবে সেখানে Boot Loader Option এ ক্লিক করে আরেকটি উইন্ডো খুললাম।


নতুন উইন্ডোর Optional Kernel Command Line Parameter – এর শেষে নিচের লাইনটি যুক্ত করে দিলাম।

i8042.notimeout i8042.nomux


এরপর Ok বাটনে ক্লিক করে বেরিয়ে এলাম। অত:পর রিস্টার্ট দেয়ার পর বহুল প্রতিক্ষীত টাচপ্যাড পেলাম। দেরী না করে টু-ফিঙ্গার স্ক্রলিং চালু করে দিলাম।

বুধবার, ১১ এপ্রিল, ২০১২

ফুডুন্টুতে যাত্রা


ফুডুন্টু একটি অপেক্ষাকৃত নবীন ডিস্ট্র। মূলত ল্যাপটপ, নেটবুক প্রভৃতির কথা ভেবে এটি তৈরী করা হয়েছে। আমার লেনোভো নেটবুকে একবার ফুডুন্টু ইনস্টল করেছিলাম। সেবার এসিপিআই সমস্যার জন্য একদিন চালিয়ে আবার উইন্ডোজে ফিরে যেতে হয়েছিল। এবার ফুজিৎসু ল্যাপটপে ইনস্টল দেয়ার সিদ্ধান্ত নিলাম কিছুদিন রাখব বলে। সেজন্য নতুন ভার্সনের (২০১২-) আইসো ডাউনলোড সেরে ইউনেটবুটইন দিয়ে পেনড্রাইভ বুটেবল করে নিলাম। ফুডুন্টুর লাইভ এনভায়রনমেন্টে গিয়ে দেখে নিলাম নতুন ভার্সনে কি কি দেয়া আছে।

যা দেওয়া আছে -

সাটার, ক্রোমিয়াম ব্রাউজার, পিজিন, শটওয়েল, ভিএলসি, বানশী, চিজ প্রভৃতি বাই ডিফল্ট দেয়া হয়েছে। অফিস স্যুট হিসেবে রয়েছে গুগল ডক্স। ল্যাপটপের পাওয়ার অপশানটা রিলায়েবল করার জন্য জুপিটার নামক অ্যাপ্লিকেশনটাও দিয়েছে তারা। আর ফাইল শেয়ার করার জন্য রয়েছে ড্রপবক্স। আর মজার বিষয় হল গ্নোম শেলের যুগে তারা এখনো গ্নোম ২ নিয়ে পড়ে আছে। উবুন্টুর ইউনিটি বা ফেডোরার গ্নোম শেল ব্যবহার না করতে চাইলে, পেতে চাইলে উবুন্টু ল্যুসিড লিঙ্কসের স্বাদ দারুণ একটি ডিস্ট্র ফুডুন্টু। এভান্ট উইন্ডো ম্যানেজার রয়েছে ডক হিসেবে। কম্পিজও দিয়ে দিয়েছে ডেভেলপাররা। অর্থাৎ শুরুতেই ডেস্কটপের সেই “ওয়াও” ইফেক্ট। আবার সিন্যাপটিকও দেয়া, দেয়া আছে সিস্টেম টুল অ্যালিউরাস (Ailurus)

যা কিছু প্রয়োজন ছিল -

আমি মিস করেছি ফায়ারফক্স, ডকি, গিম্প, টরেন্ট ক্লায়েন্ট ট্রান্সমিশান, অফিস স্যুট লিব্রে ইত্যাদি। তবে এগুলো পরবর্তীতে ইনস্টল করার ব্যবস্থা আমার জানা আছে। তাই খুব হতাশ নই। আমি আরো কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করি যেমন – হটট, জেডাউনলোডার, আরিয়া২, ইউগেট ইত্যাদি। ওসব নিয়ে পরে ভাবলেও চলবে।

সবকিছু দেখে বুঝলাম এই “চিজ” একবার চালিয়ে দেখি। ভাল লাগলে নাহয় নিয়মিত ব্যবহার করব। তাই দেরী না করে ইনস্টল দিয়ে দিলাম।

ওমা, ইনস্টলেশন হুবহু ফেডোরার মত। উমম, এতো ফেডোরার ফর্ক। আরপিএম বেজড ডিস্ট্র। নামটা যদিও কেমন কেমন, ফুডুন্টু। মনে হতে পারে উবুন্টুর কোন ফর্ক। আসলে তা নয়। ফেডোরা (FeDora) ও উবুন্টু (UbUNTU) মিলে এই ডিস্ট্র, তাই ফুডুন্টু। দুটো মেজর ডিস্ট্রোর ভাল দিকগুলো নিয়ে এটা ডেভেলপ করা, তাই ফুডুন্টু আরেকটু বেটার।

ইনস্টলেশন শেষে পোস্ট ইনস্টলেশন পর্ব। সেটা এখন নয়, আগামী কিস্তিতে বলবো।

সেই পর্যন্ত যারা আগ্রহী তারা ঘুরে আসতে পারেন ফুডুন্টুর ওয়েবসাইটে, নতুন ডিস্ট্র সম্বন্ধে জানাও হল আর আমার লেখাটাও স্বার্থক হলো।

Like us on Facebook