Ads 468x60px

বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

আমি বাংলায় লিখতে চাই

খুব ছোটবেলায়, যখন প্রাইমারী লেভেলে পড়ি তখন গল্পের বই পড়তাম। সেবার তিন গোয়েন্দার পাশাপাশি কিশোর পত্রিকা, কিশোর তারকালোক পড়া হতো। কমিক্সেরও ভক্ত ছিলাম। পাশাপাশি ছিল হূমায়ুন আহমেদ, সত্যজিৎ রায়সহ ভারতীয় বিভিন্ন লেখকদের গল্প। সেগুলো পড়ে পড়ে লেখক হওয়ার শখ জাগে। এবং সেই শখ মিটাতাম গল্প লিখে। পাকশীর দিস্তা দিস্তা কাগজে গল্প লিখতাম। কি মজার দিন ছিল সেগুলো। কম্পিউটার ছিল না, বাংলাদেশে ডিশ কালচার সেভাবে গড়ে ওঠেনি। সেলুলারের যুগ ছিল না সেটা, সেটা ছিল ল্যান্ডফোনের যুগ।

কালের শ্রোতে একসময় কম্পিউটার এল বাসায়। অবাক হয়ে দেখলাম মোস্তফা জব্বারের ছবি ভেষে উঠছে লগ-ইন করলেই। বাংলা লিখতে হলে বিজয় শিখতে হবে। আমিও বাংলা বিজয় কী-বোর্ডে বিজয় আয়ত্ব করলাম। মনে পড়ে উচ্চ-মাধ্যমিকের পর কি যেন ওঠানোর জন্য বিজয় দিয়ে বাংলা দরখাস্ত লিখে প্রিন্ট করেছিলাম। বাংলায় প্রিন্ট করে কলেজে দরখাস্ত দিচ্ছি, ভাবতেই শিহরণ জাগছিল সেসময়।

আরো সময় গেল। ভার্সিটিতে উঠে ইন্টারনেট পেলাম। ইন্টারনেটে বাংলা লেখা যেত না। পত্রিকা পড়ার জন্য ওদের ফন্ট ইনস্টল করতে হতো। ইন্টারনেটের গতি ছিল বেজায় মন্থর। এদিকে কম্পিউটার এসে আমার লেখা-লেখির শখ চাপা দিয়ে ফেলেছে। বিজয়ও ভুলতে বসেছি।

সম্ভবত ২০০৮ বা ২০০৯ সালের দিকে প্রথম ইন্টারনেটে বাংলা লেখা শুরু করলাম। শুরুতে অভ্র পরবর্তীতে প্রভাত লেআউটে। প্রভাত আমার কাছে সহজ মনে হলো। প্রভাত সহজ লাগার কারন আমি লিনাক্সে প্রভাতে বাংলা লিখতাম। তাই উইন্ডোজে অভ্রে যখন প্রভাত লেআউট যুক্ত করা হয়েছিল বেশ আনন্দ পেয়েছিলাম।

বিজয়ে লেখা ছেড়েছি ২০০৪'র দিকে। প্রায় দশ বছর বিজয়ে লিখিনা। এখন নতুন করে শেখার ধৈর্য নেই। একই কথা খাটে এন্ড্রয়েডের বেলায়ও। মায়াবীর চেয়ে রিদ্মিক কী-বোর্ডে স্বাচ্ছন্দ্যবোধ করছি। বিজয় এখন এন্ড্রয়েডেও এসেছে। আমার কাছে কিন্তু রিদ্মিকই কাজের। আমি চাই না বাংলা ভাষায় মনের ভাব প্রকাশের জন্য কোন বাধা আসুক। আমি মোস্তফা জব্বার সাহেবকে অপমান করতে চাই না, উনার অনুষ্ঠান বিটিভিতে দেখে কম্পিউটারের প্রতি আগ্রহ পেয়েছি, এটা স্বীকার করতেই হবে। কিন্তু এখন বিজয় নিয়ে তার বাড়াবাড়ি কিছুতেই কাম্য নয়। নতুনকে মেনে নেয়ার মানসিকতার অভাব আমাদের প্রতি পদে পদে ক্ষতি করছে। তাইতো নতুন উদ্যোক্তা, নতুন আবিস্কার পাচ্ছিনা। গুগল প্লে-স্টোর থেকে রিদ্মিককে সরিয়ে দেয়াটা কাম্য নয়।

আমরা কি পারিনা ইউনিজয় বাদ দিয়ে বাকি লেআউটগুলো নিয়ে এপ বানাতে ? নবীন-প্রবীন প্রোগ্রামারদের প্রতি আহ্বান রইল নতুন কিছু করার জন্য। যা নিয়ে কেউ কপিরাইট বা পেটেন্টের হুমকি না দিতে পারে।

আমি বাংলায় লিখতে চাই, যেভাবে লেখা আমার জন্য কম কষ্টের সেভাবে। সহজে মনের কথা ছাপার অক্ষরে প্রকাশ করতে চাই, মানুষের মতামত জানতে চাই লেখা সম্পর্কে; আসুন সবাই সচেতন হই। বাংলা ভাষা নিয়ে ব্যবসায়িক মনোভাব পরিহার করে বাংলা ভাষা ও বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করি।

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

ব্রাউজারে বাংলা ফন্ট সেটাপ


আমাদের ছোটখাট অনেক বিষয় এড়িয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। সেরকম একটি প্রয়োজনীয় কিন্তু ছোট একটি বিষয়ের টিউটোরিয়াল দিচ্ছি।

ফায়ারফক্সে বাংলা ফন্ট ঠিকমতো সেট না করলে বাংলা পড়তে ও লিখতে সমস্যা হয়। সেজন্য বাংলা ফন্ট সেট করে নেয়া প্রয়োজন।

শুরুতেই Preferences উইন্ডো খুলুন। Preferences → Content → Advance এ গিয়ে ফন্ট সেটাপ করার উইন্ডো খুলতে হবে। তারপর পছন্দের ফন্ট বসিয়ে নিন। মনে রাখতে হবে Fonts for এখানে Bengali সিলেক্ট করা থাকতে হবে।
আমার বর্তমান সেটাপ দেখালাম। আপনি সোলায়মানলিপি, সিয়াম রূপালী, কালপুরুষ প্রভৃতি ফন্টের মধ্যে যেকোনটি বা তিনটিই বেছে নিতে পারেন। আমার সেটিংসের ছবি দিয়ে দিলাম। মিলিয়ে নিন। ক্যারেক্টার এনকোডিং অপশানে ইউনিকোড সিলেক্ট করে দিতে পারেন। তবে তা অপশনাল, সেটাপ না করলেও বাংলা লেখা আয়তাকার ক্ষেত্র দেখাবে না।
 

পাশাপাশি গুগল ক্রমে বা ক্রোমিয়ামেও বাংলা এভাবে ঠিক করে দেয়া যায়।

গুগল ক্রোম বা ক্রোমিয়াম চালু করার পর ডান দিকে এড্রেসবারের পাশে থাকা বাটনটিতে ক্লিক করলে একটা মেনু চালু হবে সেখান থেকে সেটিংসে যেতে হবে।

এডভান্স সেটিং চালু করে ফন্ট কাস্টোমাইজ করার উইন্ডো চালু করুন। 



পছন্দের ফন্ট বসিয়ে বাংলা লেখায় মজে যান। আর এভাবেই ব্রাউজারে বাংলা লেখা সেটাপ করে ফেলুন।






মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

লিব্রে অফিসে বাংলা সেটাপ


অনেকদিন পর লিখতে বসলাম। বিষয়বস্তু প্রতিবারের মতোই ওপেনসোর্স সফটওয়্যার। আজ হঠাৎ ইন্টারনেটে ঘুরতে গিয়ে বিষয়টা খেয়াল করলাম। আমাদের অনেকে লিব্রে অফিসে বাংলা লিখতে গিয়ে সমস্যায় পড়ছেন। আমার সামান্য চেষ্টা কি করে অতি সহজে সমস্যার সমাধান করা যায়।

প্রথমেই লিব্রে অফিস রাইটার বা স্টার্টার চালু করে নিন। টুলস ল্যাঙ্গুয়েজ সেটিংস এ গিয়ে নিচের ছবির মতো বাংলা সেটাপ করে নিন।

ওকে দিয়ে বেরিয়ে আসুন। আবার টুলস অপশানে গিয়ে লিব্রে অফিস রাইটার অপশানে বেসিক ফন্টস (CTL) সিলেক্ট করুন। সোলায়মানলিপি বা আপনার পছন্দের বাংলা ফন্ট সেট করুন ছবির মতো করে। ওকে বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। দেখবেন কি সুন্দর বাংলা লেখা যাচ্ছে।

বাংলা লেখার আগে অবশ্যই কি-বোর্ড লেআউট পাল্টে বাংলা করে নিতে হবে।

Like us on Facebook