Ads 468x60px

এনভিডিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এনভিডিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০১১

আমি এখন ওপেনসুয্যে চালাই

লিনাক্সের সাথে তো অল্পদিনের পরিচয় না, পিসি কেনার পর থেকেই লিনাক্স বিষয়ক লেখা পড়ি। কিন্তু নিয়মিত ব্যবহার করা শুরু করি উবুন্টু 9.04 থেকে যা 10.04 এ পূর্ণতা লাভ করে। লিনাক্স মিন্টও চালাতাম এর পাশাপাশি। মাঝে শখের বশে ফেডোরা কেমন বুঝতে চেয়েছিলাম, মন কাড়তে পারেনি ফেডোরা। এখন ওপেনসুয্যে ট্রাই করছি, এখন পর্যন্ত বেশ লাগছে। কিছু সমস্যা ফেস করেছিলাম। সেগুলো কাটিয়ে উঠেছি। সমস্যাগুলো হল:

এনভিডিয়া ড্রাইভার ইনস্টলেশন, জেডাউনলোডার ইনস্টলশেন, ডেলুগ্যে ইনস্টলেশন, ফায়ারফক্সে ইউটিউবে সাউন্ড না আসা (পালস অডিও ইনস্টল করে এটা দূর করেছি) ইত্যাদি। পালস অডিও ইনস্টল করে ভিএলসি প্লেয়ারের সাউন্ড সংক্রান্ত সমস্যা চলে গেছে। ক্যাফেইনের সাউন্ডের ঝামেলা যায়নি, অসুবিধা নেই। আমি ভিএলসিতেই ভিডিও চালাই। ডেলুগ্যের সমস্যা ছিল ফায়ারওয়ালে, ফায়ারওয়াল বন্ধ করে দিতেই ঠিক। আমার এইচপি প্রিন্টারটাও বেশ চলছে। গিম্প, ওপেনঅফিস, ফায়ারফক্স দেয়াই ছিল। আমি গুগল ক্রোম, পিকাসা, পিজিন এগুলো ইনস্টল করে নিয়েছি। এখন ভালোই চলছে আমার ওপেনসুয্যে। ভার্সনটা 11.3 কেডিই। গ্নোম ট্রাই করার ইচ্ছে আপাতত নেই, কেডিই দারুণ লাগছে। বুঝতে পারছিনা ওপেনসুয্যেই আমার প্রধান অপারেটিং সিস্টেম হয়ে যায় কিনা!

এবার কয়েকটা ছবি দেই আমার ওপেনসুয্যে পাওয়ার্ড ডেস্কটপের।








(ছবি বড় করে দেখার জন্য ছবিতে ক্লিক করুন)

বুধবার, ১২ জানুয়ারি, ২০১১

ওপেনসুয্যেতে ইনস্টল করুন সাম্প্রতিক এনভিডিয়া ড্রাইভার

ওপেনসুয্যে অপারেটিং সিস্টেমে এনভিডিয়া গ্রাফিক্স কার্ডের ড্রাইভার ইনস্টল কিভাবে করতে হয় তা নিয়ে অনেকে উদ্বিগ্ন থাকেন, ব্যাপারটা সহজ। একটু খেয়াল করলেই খুব সহজে এনভিডিয়ার সাম্প্রতিক ড্রাইভার (প্রপ্রাইটরি) ইনস্টল করা যায়। এখন ওপেনসুয্যের 11.3 ভার্সন সাম্প্রতিক বলে সেটিতে কিভাবে এনভিডিয়া ড্রাইভার ইনস্টল করা যায় দেখব।

প্রথমেই কার্ণেল আপডেট করে নিতে হবে।

YaST → Software → Software Repositories → Add

Protocol: HTTP
Server Name: download.nvidia.com
Directory on Server: /opensuse/11.3

এভাবে তথ্যগুলো যুক্ত করে বেরিয়ে আসুন। এবার এনভিডিয়া সার্ভারকে ইনস্টলেশন সোর্স হিসেবে ব্যবহার করার জন্য সফটওয়্যার ম্যানেজম্যান্টে যেতে হবে।

YaST → Software → Software Management

আপনার কার্ডের জন্য প্রয়োজনীয় প্যাকেজ স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট হয়ে যাবে। নিচের যেকোন একটি প্যাকেজ হতে পারে,

a) x11-video-nvidia + nvidia-gfx-kmp-(kernel_flavor)

b) x11-video-nvidiaG01 + nvidia-gfxG01-kmp-(kernel_flavor)

c) x11-video-nvidiaG02 + nvidia-gfxG02-kmp-(kernel_flavor)
অতিরিক্ত কোন প্যাকেজ সিলেক্ট না হলে বুঝতে হবে আপনার কার্ড ড্রাইভার সাপোর্ট করছেনা। এজন্য কার্ণেল কম্পাইল করতে হবে। আমি সেদিকে যেতে চাচ্ছি না, অনেকের জন্য তা সমস্যার কারণ হতে পারে।

এবার বরাবরের মতো প্যাকেজগুলো ইনস্টলের জন্য অনুমতি দিয়ে অপেক্ষা করুন, ইয়াস্ট (YaST) সাম্প্রতিক ড্রাইভার ইনস্টল করে নেবে। তারপর পিসি রিস্টার্ট করে গ্রাফিক্সের মজা উপভোগ করুন।

Like us on Facebook